1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবসরপ্রাপ্ত কর্মচারী দিয়ে চলছে অফিস খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

অবসরপ্রাপ্ত কর্মচারী দিয়ে চলছে অফিস খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।।

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবসরের পরও দিব্যি বহাল রয়েছেন মো. মোস্তফা নামে এক কর্মচারী।

সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবসরে গিয়েও বছরের পর বছর জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের যাবতীয় দাপ্তরিক কাজ করছেন তিনি। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীনের আদেশে এই কর্মচারী এখনো বহাল তবিয়তে কাজ করছেন।

৪এপ্রিল দুপুরে সরজমিনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে অবসরে যাওয়া কর্মচারী মো. মোস্তফার সরব উপস্থিতি দেখা যায়। হিসাব ও নেজারত শাখায় চেয়ারে বসে দাপ্তরিক কাজ সারছেন মো. মোস্তফা। অথচ তিনি ২০১৪ সালে অবসরে যান। অবসরের যাওয়ার পরও গত ৮ বছর ধরে দাপ্তরিক কাজ করছেন।

মো. মোস্তফা বলেন, ‘তিনি অসুস্থ্য তবুও জেলা খাদ্য নিয়ন্ত্রকের অনুরোধে তিনি অবসরে যাওয়ার পরও অফিসে কাজ করছেন। উর্ধ্বতন কর্মকর্তার কথা ফেলতে পারেননি তিনি।’

অবসরে যাওয়ার পরও কোন কর্মচারীকে দিয়ে অফিসের কাজ করানো সরকারি নীতিমালায় পড়ে কিনা জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুমাইয়া নাজনীন বলেন, ‘এটা সরকারি নীতিমালার বাহিরে। মোস্তফা অবসরে গিয়েছেন ঠিকই কিন্তু সিনিয়র হিসেবে আমরা তার হেল্প নিচ্ছেন। আমাদের এখানে একজন কর্মচারী নিয়োগ পেলে আমরা তাকে ছেড়ে দেব। উনি ভাল কাজ বুঝেন তাই উনাকে অবসরের পরও রেখেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net