1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল লালমাই'র ১ বাসিন্দার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ড. আখতার হামিদ খান— কৃষি মন্ত্রী ঈদগাঁওয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ  নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন এর সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় ঈদগাঁওয়ে শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিলেন জামায়াত আমির ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান চন্দনাইশে ব্রকলি চাষে ঝুঁকছেন কৃষকরা দোহাজারীতে ব্রকলি চাষে বাম্পার ফলন-দামও বেশি, কৃষক খুশি

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রান গেল লালমাই’র ১ বাসিন্দার

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা (লাকসাম ও লালমাই) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৫৭ বার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী।

নিহত আবদুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ছিলেন।

নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে বিশ্বরোড এলাকায় বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন বাবা। ফেরার পথে ট্রেনের কাটা পড়ে মারা যান তিনি।

এ ঘটনায় এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, পদুয়ার বাজার এলাকায় আবদুল মান্নানের ছেলের শ্বশুর বাড়ি। সেখানে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। ছেলের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের একশত গজ পূর্বে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net