1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার বিরুদ্ধে রায় জজদের রায় নয়, রায় দিয়েছে শেখ হাসিনা-সাভারে; গয়েশ্বর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী

খালেদা জিয়ার বিরুদ্ধে রায় জজদের রায় নয়, রায় দিয়েছে শেখ হাসিনা-সাভারে; গয়েশ্বর

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩২৭ বার

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় প্রদান করা হয়েছে তা শেখ হাসিনার রায়। বিচারপতির রায় নয়। আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। সুতরাং বেগম জিয়ার বিরুদ্ধে রায় এ সরকার দেয়নি। রায় দিয়েছে শেখ হাসিনা স্বয়ং নিজে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার(২৪) এপ্রিল দুপুরে সাভারের জিরাবো এলাকায় সাভার থানা,পৌর ও আশুলিয়া থানা বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,পুলিশের দায়িত্ব নয় কোন মিছিল মিটিং বন্ধ করা। কথা গুলি ভেবে দেখবেন। পুলিশের এ আচরন জনগনের উপর জুলুম করা। প্রজাতন্ত্রের কর্মচারি আপনারা। তথাকথিত প্রধান মন্ত্রীর ব্যক্তিগত কর্মচারির মতো কাজ করবেন না। আপনারা আগামী দিনেও চাকুরি করবেন। তাই বলছি যা করছেন এখানেই থামেন, আর জনগণের উপর জুলুম করবেন না বলেও জানান তিনি।

এসময় সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির,আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষনা করা হয়।

কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net