1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় পুলিশের পক্ষ থেকে দেওয়া ঘর ভার্চোয়াল উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক

গুইমারায় পুলিশের পক্ষ থেকে দেওয়া ঘর ভার্চোয়াল উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৬০ বার

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার চিংগুলি পাড়া এলাকায় আবাই মারমা নামের অসহায় এক বৃদ্ধাকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়েছে।
১০ এপ্রিল শনিবার সকাল ১১ টায় গনভবন থেকে ভার্চোয়েল অনুষ্ঠানে ঘর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেস্ক শুভ উদ্ধোধন করেন প্রধানমন্তী শেখ হাসিনা।
উদ্ধোধনের সাথে সাথে অসহায় বৃদ্ধা আবাই মারমাকে বুঝিয়ে দেয়া হয়।

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ এর নির্দেশনায় সারা বাংলাদেশে মুজিব ছায়া প্রকল্পের আওতায় প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হয় দুটি রুম, দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্ববধায়নে বিধবা আবাই মারমাকে একটি ঘর নির্মান করে দেয়া হলো।
অসহায় বিধবা আবাই মারমা গুইমারা উপজেলার চিংগুলি পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি স্বল্প মূল্যে খুচরা দামে নিজ হাতে চিনির খাজা তৈরী করে কোনোরকম পরিবারের খরচ চালাতেন।দীর্ঘদিন যাবত দুই নাতনীকে নিয়ে একটি ভাঙ্গা ঘড়ে বসবাস করে আসছিলেন তিনি। ঘরটিতে বর্ষার সময় পানি ডুকতো। প্রাকৃতিক দুর্যোগের সময় ঘরটি হেলে পরতো। দীর্ঘদিন যাবত এই ঘরে মানবেতর জীবনযাপন করতো।

আবাই মারমা বলেন গুইমারা থানার সকল পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি একটি ঘর পেয়ে খুব খুশি হয়েছি, এখন থেকে আমার থাকার জন্য কষ্ট করে রাত কাটাতে হবে না। আর বর্ষাকালে বৃষ্টির পানিও ডুকবেনা। সেই সাথে বাংলাদেশ সরকার ও পুলিশের প্রশংসা করে দোয়াও করেন তিনি।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি স্যার এর নির্দেশনায় গুইমারা থানার আওতাধীন চিংগুলী পাড়ায় ক্ষুদ্র ণৃতাত্বিক জনগোষ্ঠীর অসহায় বৃদ্ধা আবাই মারমাকে একটি ঘড় প্রধান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net