1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঞ্চল্যকর ৪বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামী বোদায় গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

চাঞ্চল্যকর ৪বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামী বোদায় গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৪২ বার

চাঞ্চল্যকর ০৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি বাদশাহ’কে পঞ্চগড়ের বোদা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সোমবার (১৮এপ্রিল) গ্রেফতারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‍্যাব-৪।
বিজ্ঞপ্তিতে জানান, ভুক্তভোগীসহ তার মা-বাবা আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কাঠাঁল বাগান নামক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। এবং গ্রেফতারকৃত আসামী পেশায় একজন রিক্সা চালক ও একই বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

গত ২৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শিশু ভিকটিম(০৪) বাসা হতে বের হয়ে সিড়ি দিয়ে নিচে নামার সময় আসামী মোঃ বাদশাহ (৪৩) ভুক্তভোগীকে চিপস/চকলেট খাওয়ানোর কথা বলে তার নিজ ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। বিষয়টি পাশের রুমের ভাড়াটিয়া দেখতে পেয়ে ভুক্তভোগীর মা’কে জানালে তাৎক্ষনিক ভুক্তভোগীর মা আসামীর রুমের দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করার পর দরজা খুলে। তখন ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে ভিকটিমকে উদ্ধার করার জন্য ঘরে প্রবেশ করলে তৎক্ষণাৎ আসামী বাদশাহ ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনার পরে গত ২৯ মার্চ ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় আসামি মোঃ বাদশাহ (৪৩) পঞ্চগড় জেলার বোদা থানাধীন কাজলদিঘী এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৩ এর সহায়তায় ১৮ এপ্রিল রাত দেড়টায় পঞ্চগড় জেলার বোদা থানাধীন কাজলদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষন মামলার পলাতক আসামী কে গ্রেফতার করে। গ্রেফতার মোঃ বাদশাহ (৪৩), নওগাঁ জেলার স্হায়ী বাসিন্দা।
র‍্যাব আরো জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামী’কে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net