1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’র সৌজন্যে নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’র সৌজন্যে নগদ অর্থ প্রদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৬৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’ এর উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সৌজন্যে ইউনিয়নের ৪০ জন হতদরিদ্র অসহায় মানুষের প্রতিজনকে নগদ ২ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাশেম, সাধারণ সম্পাদক আনিসুল হাবিব ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় রোববার বিকালে এ উপলক্ষে আয়োজিত নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আতিকুর রহমান খাঁন খোকন, বাংলাদেশ শাখার পরিচালক মশিউর রহমান রুবেল, নাজিম হিযাজী রিফাত, রনি মজুমদার, প্রবাসী আবু সায়েদ রুমন, দেলোয়ার হোসেন মজুমদার, তারেক আজীজ প্রমুখ।

ইউনিয়নের এতিম, বিধবা, প্রতিবন্ধী, অসহায় দিনমজুরসহ হতদরিদ্ররা নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও ‘চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান’ এর পক্ষ থেকে মানবিক এ কর্মসূচি বাস্তবায়নের ফলে এলাকার অসহায় মানুষজন উপকৃত হচ্ছে বলে সংগঠনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এসকল কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net