1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোলাই মদে সয়লাব মিঠাপুকুরের ভাংনী ইউনিয়ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

চোলাই মদে সয়লাব মিঠাপুকুরের ভাংনী ইউনিয়ন

স্টাফ রিপোর্টার,রংপুর অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৭০ বার

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের টেমা পাড়া গ্রামকে মাদকের অভয়ারণ্য মনে করে মাদকসেবীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাংনী ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন টেমা পাড়া গ্রামে চোলাই মদ ব্যবসায়ীর চলছে রমরমা ব্যবসা।মাদক ব্যবসায়ীরা হলো শ্রী রবিন্দ্র এর স্ত্রী,শ্রী ধীরেন,শ্রী লিটন এক্কা,শ্রী বীরেন, শ্রী সুমন,শ্রী শুকে মণ্ডল,শ্রী নয়ন,মৃত সুধির এর স্ত্রী ও শ্রী স্বপন এর স্ত্রী,শ্রী মিনতি।

স্থানীয়রা জানায় বছরের পর বছর ধরে এ মাদক ব্যবসা প্রকাশ্যে চললেও নীরব প্রশাসন।স্থানীয়ভাবে তৈরী এ চোলাই মদ ৫০/১০০ টাকা গ্লাসে বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। সহজলভ্য হওয়ায় উঠতি বয়সী তরুণরা হচ্ছে মাদকাসক্ত।অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম।দিনে ব্যবসা ঢিলেঢালা হলেও সন্ধ্যে হলেই আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সাইকেল,মোটরসাইকেল যোগে মাদকসেবনকারীরা ভীড় জমায় এ মহল্লায়।চলে মাদকসেবনের প্রতিযোগিতা।

নাম প্রকাশে অনিচ্ছুক অত্র ইউনিয়নের একাধিক বাসিন্দা অভিযোগ করেন,টেমা পাড়া ছাড়াও এ ইউনিয়নে একাধিক ব্যক্তি গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছে।এর মধ্যে মাঠেরহাটে একজন ইয়াবা ব্যবসা ও ইউনিয়ন পরিষদের একজন সদস্য সংগোপনে দেশী-বিদেশী মদের ব্যবসা পরিচালনা করে আসছে।

ভাংনী ইউনিয়ন বিট অফিসার এস আই জহরুল ইসলাম বলেন, টেমা পাড়ার মাদক ব্যবসার বিষয়ে আমি অবগত আছি।তাদেরকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।আশা করি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।এছাড়াও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net