1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়দেবপুর—ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্চিন লাইনচ্যুত!! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

জয়দেবপুর—ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্চিন লাইনচ্যুত!!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৮০ বার

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর—ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার কিছু সময় পর ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইচ্যুত হয় বলে জানিয়েছেন শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান।

স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার কিছু সময় পর শ্রীপুর রেল স্টেশনে পেঁৗছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২নং লাইনে দাঁড়িয়ে পড়ে। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনের নেয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে কাছাকাছি যেতেই ওই ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়লে জয়দেবপুর—ময়মনসিংহের সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। রাত ৯টা পর্যন্ত ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্টোলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শ্রীপুর স্টেশনে বলাকা কমিউটার লাইনচ্যুত হয়ে পড়ায় ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস আশপাশে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net