1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

পুরান ঢাকার বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার

সোমবার:১৩:৫৮, সেপ্টেম্বর ২২, ২০২৫

মো.তারেক হোসেন বাপ্পি:

 রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিরাবাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান জানান, সকালে সাইকেলে করে কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন আমিন। হঠাৎ পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

পরে কয়েকজনের সহায়তায় বাঁশ দিয়ে তাকে পানি থেকে টেনে তোলা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জিসান আরও বলেন, ওই সড়কে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। বৃষ্টির পানিতে তা থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তার বাবার নাম মো. বাদশা মিয়া। তিনি ঢাকার হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নাজিরাবাজার এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net