1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিনিসপত্রের মূল্য এতো বৃদ্ধি পেয়েছে মানুষ বেয়াকুব হয়ে গেছে : মান্না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

জিনিসপত্রের মূল্য এতো বৃদ্ধি পেয়েছে মানুষ বেয়াকুব হয়ে গেছে : মান্না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৭৬ বার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এটা সত্যি যে, জিনিসপত্রের মূল্য এতো বৃদ্ধি পেয়েছে মানুষ বেয়াকুব হয়ে গেছে। কিন্তু গত দু’দিন আগে বলেছেন দাম যা বেড়েছে তা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।

তিনি বলেন, এই সরকার ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা ছিল। সেই চালের দাম এখন ৭০ টাকা। তারপরও সরকারের লজ্বা নাই। তারা বলে দাম বেড়েছে সমস্যা নাই। মানুষের কেনার ক্ষমতা আছে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা যদি বাড়ে তাহলে মানুষ ভ্রমণ করতে দেশের বাইরে যায়, টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয় না। এদের লজ্বাও করে না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশনে সংহতি জানিয়ে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন, আগে কখনো মানুষকে প্যান্ট-শার্ট পড়ে টিসিবির গাড়ির পেছনে লাইন দিতে দেখিনি। তারপরও এক মন্ত্রী বলেন, ক্রয়ক্ষমতা তিনগুন বেড়েছে। ও একটা বেয়াদব ও বেয়াকুব। এসব বেয়াদবকে এখন শায়েস্তা করার সময় হয়েছে।

তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ, ১৭ কোটি মানুষের প্রিয় মানুষ বেগম খালেদা জিয়া যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন এতটুকো মায়া তারা দেখায়নি। ওদের কোনো দয়ামায়া নাই। মানুষ খুদায় মারা গেলে ওরা বলবে পেটের অসুখে মারা গেছে। ওদের কাছে দয়া মায়া নাই। তাই এমন আন্দোলন করতে হবে ওরা যেনো পদত্যাগ করতে বাধ্য হয় এবং পালাবার পথ না পায়।

পরে প্রতীকী অনশনের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে প্রতীকী অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্জ প্রফেসর আনোয়ারুল্লাহ। তবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের জন্য মির্জা ফখরুলের নাম ঘোষণা করা হলেও লোকজন উঠে যাওয়ায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে চলে যান মির্জা ফখরুল।

এবিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, অনশন ভাঙ্গানোর পর তাকে বক্তব্য দেয়ার জন্য নাম প্রকাশ না করে তার বক্তব্যের পর প্রতীকী অনশন ভাঙ্গানো হলে অনুষ্ঠানের সমাপ্তিটি সুন্দর হতো। এতে নির্ধারিত সময়ের চাইতে ১০ মিনিট বেশি লাগলেও বিষয়টা সুশৃংখল হতো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, উপদেষ্টা হাবিবুর রশিদ হাবিব, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর সরাফত আলী সপু, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ঢাকা দক্ষিনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদির ভুইঁয়া জুয়েল, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান, আকরামুল হাসান মিন্টু, আব্দুস সত্তার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদলের সহ- সভাপতি এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সভাপতি গোলাম মাওলা শাহিন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ- সভাপতি মামুন হাসান, সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, রিয়াদ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হাসান জ্যাকি, উত্তর ছাত্রদলের সভাপতি রানা আহমেদ, দক্ষিনের সভাপতি পাভেল শিকদার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজীব, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সভাপতি সুমন ভুইঁয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net