1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

তিতাসে ৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

মোঃ জুয়েল রানা, তিতাস
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৪৩ বার

কুমিল্লা তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করার ৭ বছর পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

শনিবার(২ এপ্রিল) দুপুরে তিতাস থানার সেকেন্ড অফিসার এসআই মধুসূদন সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার কালাচানকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জামান প্রকাশে অহিদ (৪২) উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

তিতাস থানা সূত্রে জানা যায়, আসামি জামান প্রকাশে অহিদের বিরুদ্ধে ২০১৫ সালে ৩০২/৩৪ ধারায় তিতাস থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। আসামি জামান প্রকাশে অহিদ গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার কালাচানকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাহার শশুর বাড়ি মৃত হাজী বজলু মিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত আসামি ওয়ারেন্ট ভূক্ত। আসামিকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে শনিবার কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net