1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্গম হতদরিদ্র পাহাড়ি মানুষরা বিনামূল্যে চিকিৎসায় সেবা পেয়ে খুশি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

দুর্গম হতদরিদ্র পাহাড়ি মানুষরা বিনামূল্যে চিকিৎসায় সেবা পেয়ে খুশি

পাহাড়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৫১ বার

খাগড়াছড়িতে দুইশতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজন চিকিৎসা সেবায় গ্রহণ করেন।

খাগড়াছড়ি সদর জোন জেলা সদর উপজেলার ধল্যাপাড়া এলাকার ইউনিসেফ পাড়াকেন্দ্র স্কুল মাঠে আলুটিলা সাবজোন এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

মেডিক্যাল ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি,পিএসসি, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন,পিএসসি, রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর মোহাম্মদ জাহিদ হাসান, ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব আলুটিলা সাবজোন কমান্ডার, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএসসহ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইন গরীব অসহায় মানুষের মাঝে নিয়মিত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত পার্বত্য এ অঞ্চলের জন মানুষের পাশে আছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়াও খাগড়াছড়ি রিজিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ নিয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্ববধানে এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net