ঢাকা   ০৩:৪১:৪৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

দুলাভাইয়ের হাতে শালিকা খুন

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৩৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
জামাই-বউয়ের পারিবারিক কলহের জের ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জে দুলাভাইয়ের নির্যাতনে শালিকা কলেজ শিক্ষার্থী রোখসানা আক্তার (১৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর (৩৫) পলাতক। মাহবুবুল আলমের বাড়ি করিমগঞ্জের মোদক পাড়ায়। সে করিমগঞ্জ বাজারে ফলের ব্যবসায়ী। সূত্র জানায়, উপজেলার মোদক পাড়ার বাসিন্দা মাহবুবুল আলম ওরফে ওমরের সঙ্গে গুজাদিয়া হাইধন খালী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে হাওয়া আক্তারের ২০০৮ সালে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। গত সপ্তাহখানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে চলে আসেন হাওয়া আক্তার। এরপর ওমর তার স্ত্রীর সাথে যোগাযোগ করেনি। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ মহাবিদ্যালয় থেকে হাওয়া আক্তারের ছোট বোন রোখসানা আক্তার বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা থেকে তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে যায় দুলাভাই ওমর। সেখানে তাকে নির্মম নির্যাতন করে। আহত অবস্থায় রোখসানা প্রথমে গুজাদিয়া নিজের বাড়িতে যায়। যন্ত্রণা সহ্য করতে না পারলে পরিবারের লোকজন করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে দুলাভাই মাহবুবুল আলম ওরফে ওমর পলাতক। লাশ করিমগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। খুনিকে ধরতে পুলিশি অভিযান চলছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি