1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রলীগ নেতাসহ ৩জনের ২দিনের রিমান্ড মন্জুর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রলীগ নেতাসহ ৩জনের ২দিনের রিমান্ড মন্জুর

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩১০ বার

মাগুরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের দুই দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। ২৬ এপ্রিল মঙ্গলবার মামলার আইওএসআই নিসার উদ্দিন আটক ৬ আসামির জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বি, তারানা আফরোজ ও ইফতেখার ইসলাম টিটো। এ ছাড়া ইসমত আরা ঝর্না ও শাহানা বেগমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন।

এর আগে গত ২২ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস বহন করা এবং সরবরাহের অভিযোগে ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রাব্বিসহ ছয়জনকে আটক করে পুলিশ।

২৩ এপ্রিল ওই ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন মাগুরা এজি অ্যাকাডেমির প্রধান শিক্ষক মুক্তাদুর রহমান কাঞ্চন ।
ফাহিম ফয়সাল রাব্বি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক হলে প্রথমে জেলা ছাত্রলীগ ও পরে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে উক্ত পদ হতে সাময়িক ভাবে বহিষ্কার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net