1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাস্টারের দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাস্টারের দাফন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাস্টারকে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় দাইরপোল পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, শ্রীপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাসসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গার্ড অব অব অনার শেষে খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমানের ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে মরহুমের নিজ গ্রাম দাইরপোল কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘ ২৩ বছর যাবৎ সুনামের সহিত খামারপাড়া এস আই সিনিয়র মাদরাসায় শিক্ষকতা করে গেছেন।
মরহুমের দ্বিতীয় পুত্র মোঃ সাইফুজ্জামান সেলিম ঢাকা পুলিশ হেড কোয়ার্টারের পুুলিশ সুপার হিসেবে ও তৃতীয় পুত্র মোঃ কামরুজ্জামান পুলিশের এস বি’ তে সহকারি পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।
উল্লেখ্য তিনি গত ১৩ এপ্রিল দুপুর ১২টার দিকে ৭৬ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা, নাতনী-পুতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net