1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মানিকছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২১৮ বার

মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক মো. ফরিদুল আলম, কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, ওসি (তদন্ত) মো. ইলিয়াস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদু উল্ল্যাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। তাই বর্তমান প্রজন্মকে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী ইতিহাস জানতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তাবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তাছাড়া বর্তমান প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌছে দেয়ারও আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net