1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অস্ত্র-মাদক সহ আটক-৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

মীরসরাইয়ে অস্ত্র-মাদক সহ আটক-৫

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৫৫ বার

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়ন থেকে অস্ত্র-মাদক সহ ১ জন নারী ও ৪ পুরুষকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি, ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার করেরহাট ইউনিয়ন এর কাটাগাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন পুলিশ।

আটকেরা হলেন- সর্বসাং- সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রাম এলাকার মোঃ রুবেল(৩০) পিতা- মোসলেম উদ্দিন মোঃ রাজু (২৪) পিতা- মৃত রুবেল মিয়া মোঃ সুমন(৩৪) পিতা- আবুল বাসার মোঃ রুবেল(১৯) পিতা- মৃত মোঃ হারুন,বিবি খতিজা(২৭)।

বুধবার জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, অফিসার ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন, এসআই মামুনুর রশিদ, এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

তিনি আরো জানান, জোরারগঞ্জ থানা পুলিশের মাদক- অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ০১ টি ব্যাটন স্টিক, ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আইনি কার্যক্রম শেষে তাদের চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net