1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে দিনে-দুপুরে সাংবাদিকের বাড়িতে হামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

সীতাকুণ্ডে দিনে-দুপুরে সাংবাদিকের বাড়িতে হামলা

সংবাদদাতা, সীতাকুণ্ড,চট্টগ্রাম।।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ৩০-৩৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল। আজ বিকেলে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ভাইয়েরখিল এলাকায় সাংবাদিক সবুজ শর্মার নিজ বাড়িতে হামলা ও ভাঙচুরের এঘটনা ঘটে। সে স্থানীয় মৃত উমেশ শর্মার ছেলে।

এসময় বাড়িতে হামলা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১০ হাজার টাকা লুট করে। এছাড়া সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় সাংবাদিকের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে ও তাঁদের পুড়িয়ে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মা বলেন, আজ বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর ও স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নানের নাম ভাঙিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। তারা ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের বাধা দিলে তারা তাঁর বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার ওপর হামলা করে। এর আগে তাঁর বাড়ির দুটি আমগাছের আম পেড়ে নিয়ে যায়।

ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সন্ত্রাসীরা কেন তাঁর নাম ভাঙিয়ে হামলা করেছে, তা তাঁর জানা নেই। তিনি এ হামলার সঙ্গে সম্পৃক্ত নন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর বলেন, তিনি কোনোভাবে এ হামলার সঙ্গে জড়িত নন। তিনি এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সবুজ শর্মার পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net