1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে শপথ নিলেন আনোয়ারা বটতলী ইউপি চেয়ারম্যান এমএ মান্নান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা 

অবশেষে শপথ নিলেন আনোয়ারা বটতলী ইউপি চেয়ারম্যান এমএ মান্নান

প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার

ষড়যন্ত্রমূলক আইনি জটিলতায় নানা প্রতিবন্ধকতার পর চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী শপথ নিয়েছেন। তিনি আজ বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান এম এ মান্নান চৌধুরী কে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ উল্লাহ মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, চাতরী ইউপি চেয়ারম্যান আলতাফ উদ্দিন চৌধুরি সোহেল, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোহাম্মদ হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net