1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অরণ্য সমবায় সমিতির উদ্যোগে সাংবাদিক আব্দুর রউফ'র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

অরণ্য সমবায় সমিতির উদ্যোগে সাংবাদিক আব্দুর রউফ’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৩৮ বার

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি কামাল পারভেজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা জীবনের সঞ্চালনায়, ১৩ এপ্রিল, ১১ রমজান বুধবার নগরীর এক রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবে আপ্যায়ন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আইয়ুব আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রউপ হচ্ছে আমার বন্ধু, ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। সত্য প্রকাশে ছিলেন নির্ভিক। ব্যক্তি জীবনে ছিলেন আড্ডাপ্রিয় মানুষ। লেখালেখিতে ও ছিলেন খুবই দক্ষ।
বিশেষ অতিথি অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, আব্দুর রউফ একজন ভালো ও সাহসী সাংবাদিক হিসেবে তাঁর পরিচিতি ছিলো সর্বমহলে। তাকে নিয়ে সাংবাদিকরা গর্ব করতেন এবং তিনি অরণ্য আবাসন প্রকল্পের আহ্বায়ক ছিলেন ।

উপস্থিত বক্তারা বলেন, জন্মের পর মৃত্যু অবধারিত থাকলেও আব্দুর রউফ অসময়েই চলে গেলেন। তাঁর মৃত্যুতে পেশাগত সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এস,এম পিন্টু, দপ্তর সম্পাদক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলাদ উদ্দিন মুন্না,সমাজকল্যাণ সম্পাদক মরতুবুর রহমান মোস্তফা, নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, ওহিদুর রহমান, মোহাম্মদ আলী,আবাসন প্রকল্পের সদস্য সচিব সাংবাদিক এম আর আমিন, রিপন,মুন্না,আশ্রাফ প্রমূখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে এতিমদের মাঝে লুঙ্গি , টুপি ও জায়নামাজ তাজবীহ বিতরণ করা হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net