1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমার বোনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করেন ভাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

আমার বোনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করেন ভাই

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৫৯ বার

সাভারের আশুলিয়ায় মানুষিক ভারসাম্যহীন এক নারী হারিয়ে গেছে। তার পথ চেয়ে বসে আছেন ভাই মিলন মিয়া। তিনি বলেন, আমার বোনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করেন ভাই।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মোল্লাবাড়ি মধ্যপাড়া মসজিদ সংলগ্ন সাইফুল মোল্লার বাড়ি থেকে তিনি হারিয়ে যান।

টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইশকাইল গাইজার পাড়া এলাকার জোহর আলীর মেয়ে চায়না বেগম (৩৭)। চায়নাকে এর আগেও পাবনা মানুষিক হাসপাতালে চিকিৎসা করিয়েছেন ভাঙ্গারি ব্যবসায়ী তার ভাই মিলন মিয়া।


চায়না বেগমের ভাই মিলন মিয়া এ প্রতিবেদককে বলেন, আমার বাবা মারা যাওয়ায় মা অন্য পুরুষের সাথে চলে গেছেন। আমিই অনেক কষ্ট করে বোনকে দেখা শুনা করে আসতেছি। বোনের মাথায় সমস্যা আছে। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, দুপুর থেকেই আমার বোনকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কোন সন্ধান পাচ্ছি না। আমি এখন কি করবো। আমার তো কেউ নাই। কোথায় খুজবো। আমার বোনকে অনেক কষ্ট হলেও আমিই নিয়ে থাকি।

গত চার মাস আগে জামগড়ার মোল্লাবাড়ি এলাকার সাইফুল মোল্লার বাসা ভাড়া নিয়ে আমি ভাঙ্গারির ব্যবসা করছি। প্রতিদিনের মত পাড়া মহল্লায় আজও আমি ভাঙ্গারি কেনার জন্য বের হই। দুপুরে বাসায় ফিরে দেখি আমার বোন নাই।

এই বোনি ছাড়া আমার এ দুনিয়ায় আর কেউ নেই। আমার বোনকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করেন ভাই। কোন হৃদয়বান ব্যক্তি আমার বোনের সন্ধান পেলে ০১৮৬২২১৪৭৫০ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।

এব্যাপারে খোজ নিতে আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) ফরহাদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোন ডায়েরি হয়নি। তবে ডায়েরি হলে নিখোঁজর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net