1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় পেয়াজ ভর্তি ট্রাক থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়ায় পেয়াজ ভর্তি ট্রাক থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৭৭ বার

সাভারের আশুলিয়ায় পেয়াজ ভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুই জনকে আটক করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আশুলিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পেয়াজ ভর্তি পিকআপ ভ্যানে করে ইয়াবা নিয়ে যাচ্ছিল মাদক বিক্রেতারা। খবর পেয়ে র‌্যাবের একটি দল জামগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পেয়াজের মধ্যে লুকিয়ে রাখা ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

পিকআপে থাকা দুই জনকে আটক করে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পরে রাতেই র‌্যাব মাদকসহ আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net