1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ছুরিকাঘাতে যুবক খুন! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ঈদগাঁওতে ছুরিকাঘাতে যুবক খুন!

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৫৯ বার

কক্সবাজারের ঈদগাঁওতে ছুরিকাঘাতে তারেকুল ইসলাম (১৭) নামের এক যুবক নিহত হয়েছে।

সোমবার (১১এপ্রিল) ভোরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত ছগির আহমদের ছেলে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ,দীর্ঘদিন যাবত তারেক উক্ত এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পার্শ্বে একটি দোকান করে আসছিল। সোমবার ভোররাতে সেহরি খেয়ে সে ফজরের নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়। এরপরই সে ছুরিকাঘাতে খুনের শিকার হয়।

স্থানীয় ইউপি মেস্বার আবদু শুক্কুর জানান, ভোর রাতে তার দোকানের সামনে এ ঘটনা ঘটে। পথচারীরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরে তিন স্থানে ছুরিকঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, পূর্নাঙ্গ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ খুনের প্রকৃত রহস্য কি মন্তব্য করা যাচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net