1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও'র মাইক্রোবাস চালক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

ঈদগাঁও’র মাইক্রোবাস চালক বাঁশখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০৭ বার

চট্টগ্রামের বাঁশখালীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হতভাগা এক মাইক্রোবাস চালক।

বুধবার(২০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওসমান গণি (২২) প্রকাশ ওসমান ড্রাইভার। সে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাঁশকাটা গ্রামের গুরা মিয়ার ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ওসমান তার চালিত মাইক্রোবাস নিয়ে সাতক্ষীরা থেকে বুধবার বাড়ি ফেরার পথে ভোরে উল্লেখিত স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওসমান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

এসময় সাথে থাকা তার সহযোগী একই এলাকার সন্তান রিদুয়ানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন দূর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, একইদিন বিকেলে তার লাশ চট্টগ্রাম মেডিকেল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বাদে মাগরিব জানাযা শেষে দাফন করা হয়েছে। সে দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net