ঢাকা   ০৫:০১:৩৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

কাশিমপুরে কৃষক লীগ নেতা জামানতের টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৩৫০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রোপলিটন থানা’র ১ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতির নামে টাকা আত্বসাতের অভিযোগ।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে অভিযোগ সুত্র ও সরেজমিনে গিয়ে জানা যায় গাজীপুর মহানগরীর স্হায়ী বাসিন্দা ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আবুল কাশেম মোল্লা (৪৫) এর নামে দোকানের জামানত টাকা ফেরত না দিয়ে তালবাহানা ও আত্মসাৎ করতে পারে এমন অভিযোগ উঠেছে এবং ভুক্তভোগী ইমরান হোসেন নামের এক ব্যক্তি দীর্ঘ ১বছর ঘুরে টাকা না পেয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা যায় অভিযোগকারী ইমরান হোসেন বিগত ১০/০৩/২০২১ইং তারিখে মোঃ আবুল কাশেম মোল্লার একটি টিনসেট মার্কেটে একটি রুম ভাড়া নিয়ে আরমান টেইলার্স নামের একটি কাপড় সেলাইয়ের টেইলারিং প্রতিষ্ঠা করেন এবং প্রতি মাসে পনেরোশত (১৫০০) টাকা ভাড়া পরিশোধ করে এবং একটি ১০০ টাকার এবং ৫০ টাকার মোট ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে ডিড করেন যাতে সাক্ষীগণ এবং মার্কেট মালিক মোঃ আবুল কাশেম মোল্লার স্বাক্ষর থাকে। উক্ত স্ট্যাম্পে লেখা থাকে উক্ত দোকানটি আমাকে ছেড়ে দিতে হলে তিনমাস আগে অবগত করতে হবে। কিন্তু আমাকে মার্কেট মালিক মার্কেট মেরামত করবে বলে আমাকে উচ্ছেদ করার চেষ্টায় লিপ্ত হন নিয়মনীতি না মেনেই।

পরে জানতে পারি অন্যত্রে মোটা অংকের টাকা পেয়ে দোকান তাকে দিয়ে দিয়েছে। এবং আমি আমার টাকা ফেরত চাইলে গত ২০/০৩/ ২০২২ ই তারিখে দক্ষিণ পানিশাইল মোল্লাপাড়া কাশেম মোল্লার সাথে দেখা হলে আমি আমার পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা মৃলক কথাবার্তা বলে এবং মারমুখী আচরণ করে। আমি কোন উপায় না পেয়ে আমি কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ ব্যপারে কাশেম মোল্লার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের কোনো ধরনের ভূমিকা এবং বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি