1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিসাসের উদ্যোগে 'কেমন চাই আগামীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়' সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

কুবিসাসের উদ্যোগে ‘কেমন চাই আগামীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সেমিনার

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫৭৪ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যােগে ‘কেমন চাই আগামীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী।

এসময় উপাচার্য বলেন, আমরা সবাই এমন সহনশীর পরিবেশ চাই যাতে টিচিং, রিচার্স, ও কমিউনিটি এনগেজমেন্ট থাকবে। আমি সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কাজ করি।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়কে চিনার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অনেক সহোযোগিতা করেছে। এ বিশ্ববিদ্যালয়ে বাহিরের দেশের শিক্ষক এনে মান বাড়াবো, যা ঢাকা বিশ্ববিদ্যালয় করে নাই সেটা আমরা করতে চাই। এতে সবার সহযোগিতা চাই।

সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, হল প্রভোস্ট, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সাংবাদিক সমিতির প্রপ্তিষ্ঠাকালীন আহবায়ক আহসান হাবিব, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি আবু তাহেরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net