1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসার ছাত্র নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসার ছাত্র নিহত

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৯৩ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট রোডে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

নিহত আতিকুর রহমান (১২) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের রাকু মিয়ার ছেলে। নিহত আতিকুর স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতেন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে বালাসীঘাট রোডের তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে।

স্থানীয়রা জানান, বাজার থেকে পান-সুপারি নিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় আতিকুর হোসেনপুর তেতুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৪১৫৪) বালাসীঘাটমুখি ওই বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আতিকুর নিহত হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাক ড্রাইভারকে আটক করতে পারিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net