1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি ।
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

খাগড়াছড়ির গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২২শে এপ্রিল গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য মেমং মারমা, গুইমারা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ , ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ গুইমারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতার শুরুর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ক্বারী ওসমান গণি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net