ঢাকা   ১২:২৬:২৬ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

চট্টগ্রামের যেসব স্থানে শনি ও সোমবার বিদ্যুৎ থাকবে না

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪২৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শনি ও সোমবার ১৬ ও ১৮ এপ্রিল ২০২২ নিম্নলিখিত সময়ে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের ষোলশহর, আগ্রাবাদ, খুলশী ও বাড়বকুণ্ডের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:১৬ এপ্রিল ২০২২ (শনিবার)সকাল ৭টা থেকে বিকেল ৪টা: বিক্রয় ও বিতরণ বিভাগ ষোলশহর এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মুরাদ-০৩ নং ফিডার এর আওতায় সামার হিল, খ্রিস্টান কবরস্থান, পিলখানা, ফরেস্ট গেট, ১ নং রেল গেট, মুরাদপুর, মোহাম্মদপুর, এশিয়ান হা/সো, নিউ চান্দগাঁও হা/সো, শুলকবহর, বহদ্দারহাট ও সংলগ্ন এলাকাসমূহ।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ এর আওতাধীন ১১ কেভি এইচ-০২ ও ১৫(আংশিক) নং ফিডার এর আওতায় বারিক বিল্ডিং, বনানী কমপ্লেক্স, রেডিও অফিস, জনতা ব্যাংক, ডেবার পাড় ও আশপাশ এলাকা।

সকাল ৭টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ এর আওতাধীন ১১ কেভি এইচ-০৩(আংশিক) ফিডার এর আওতায় ফকির হাট হতে বারিক বিল্ডিং এর মোড় পর্যন্ত, বারিক মিয়া স্কুল গলি, বিনাগ লেন, উপহার সিনেমা হলি ও আশপাশ এলাকা।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ খুলশী এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি মুরাদপুর-০৯ এর আওতায় মুরাদপুর, শ্যামলী আইডিয়াল, পলিটেকনিক ইনস্টিটিউট, মুরাদপুর সিডিএ এভিনিউ রোড, ডেকোরেশান গলি, মির্জা পুল, ইক্যুইটি ভিলেজ, সুগন্ধা আ/এ, নাসিরাবাদ হা/সো ১নং রোড, পুলিশ কমিশনার এর বাসভবন এবং তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৮ এপ্রিল ২০২২ (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ড এর আওতাধীন ৩৩ কেভি ফিডারের আওতায় বার আউলিয়া-বাড়বকুণ্ড এর আউলিয়া-বাড়বকুণ্ড ৩৩ কেভি সার্কিট-০২।[বি.দ্র: বাড়বকুণ্ড উপকেন্দ্রের সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ৩৩ কেভি সার্কিট-০১ এর মাধ্যমে চালু থাকবে।]

সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ড এর আওতাধীন ৩৩ কেভি ফিডারের আওতায় কেমিক্যাল ৩৩ কেভি ফিডার। [বি.দ্র: পি.এইচ.পি স্টিল কমপ্লেক্স ও রয়েল সিমেন্ট লিঃ এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি