1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ

চৌদ্দগ্রামে কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, সদস্য জসিম উদ্দিন খন্দকার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রচার-প্রকাশনা সম্পাদক হাজী আব্দুল করিম, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার মেম্বার, পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম পলাশ, উপজেলা সৈনিক লীগ নেতা এনামুল হক নোমান, দ্বীন মোহাম্মদ শান্ত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net