ঢাকা   ০২:১৭:৪১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

ছাত্রলীগ নেতা যখন ব্যাবসায়ী; ক্ষমতার অপব্যবহার করে অন্যের ব্যাবসায় হানা

বিশেষ প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬২৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশুলিয়ায় রাতের আধঁরে জোরপূর্বক গ্রাহকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

রবিবার(১৭ এপ্রিল) বিকালে আশুলিয়া থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করা হয়।

অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফ কয়েকমাস আগে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সে অন্যের কাছ থেকে অবৈধ ভাবে ফিড নিয়ে ফ্রেন্ডস নেটওয়ার্ক নাম দিয়ে ইন্টারনেটের ব্যবসা করে আসছে বলে জানা গেছে। এরই মধ্যে বৈধ নেট ব্যবসায়ীর সংযোগ বিচ্ছিন্ন করে জোরপূর্বক তার সংযোগ নিতে গ্রাহকদের বাধ্য করাসহ গ্রাহকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এনিয়ে নেট গ্রাহকরা চরম আতঙ্কে আছেন বলে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন,ছাত্রলীগ নেতা আরিফের ইন্টারনেট সার্ভিস খুবই খারাপ।এএলাকায় থাকতে হলে তার লাইন চালাতে হবে। না চালালে এলাকায় থাকতে দিবেনা বলে সে হুমকি দেয়।
জানা যায়, গত শনিবার রাতের আধাঁরে আশুলিয়ার বগাবাড়ি খন্দকার মসজিদ এলাকায় ১২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগ নেতা আরিফের লোকজন। এসময় সুমন মীরের ইন্টারনেটের তার ও কিছু সরঞ্জাম নিয়ে যায় তারা।

এ বিষয়ে মোঃ ইব্রাহীম নামের এক ভুক্তভোগী গ্রাহক বলেন, আমি আগে আমাদের অফিসে ছাত্রলীগ নেতা আরিফের ইন্টারনেট ব্যবহার করতাম। সার্ভিস ভালো না পেয়ে আমি তাকে লাইন ঠিক করতে বলে আসছি। কিন্তু আমি কোন প্রতিকার পাইনি। পরে আমি সুমন মীরের মালিকানাধীন সংযোগ গ্রহণ করায় শনিবার এসে আমাদের লাইন কেটে দিয়ে গেছে আরিফের লোকজন। শনিবার আমাদের অফিস বন্ধ থাকে। লাইন কাটার আগে আমাদের সাথে কোন কথাবার্তা বলেনি কেউ। অফিসে ইন্টারনেট সার্ভিসের ব্যাঘাত ঘটায় আমাদের স্বাভাবিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটে।

জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের মালিক সুমন হোসেন মীর বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আমার সকল লাইসেন্স ও অনুমোদন রয়েছে। আমি সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করছি ও নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছি। কিন্তু আরিফ অবৈধ ব্যবসায়ী। ও অবৈধভাবে অন্যের ফিড নিয়ে ইন্টারনেটের ব্যবসা করে। গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে সংযোগ প্রদান করার চেষ্টা করে। আমাদের ১২জন গ্রাহকের সংযোগ জোরপূর্বক বিচ্ছিন্ন করে দিয়েছে আরিফসহ তার লোকজন এবং ফাইবার সহ বেশ কিছু ইন্টারনেটের যন্ত্রাংশও নিয়ে গেছে তারা। এতে আমাদের প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, আমার লাইনের মাঝেই সুমন মীর নতুন সংযোগ দিয়েছিল। এ এলাকা আমার এখানে আগে আমার লাইন ছিল, সে আমার লাইনে কেন লাইন দিল?

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, এ ঘটনায় জান্নাত মীর ইন্টারনেট সার্ভিস থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত স্বাপেক্ষে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি