1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রবিবার দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সেই সাথে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়। এতে সাধারণ সম্পাদক পদে জিয়াউল ইসলাম জিয়া ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাকাউল হক জিলানী রিংকু ২৮৩ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

সংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুকুমার রায় ১’শ ৯৫ ভোট পেয়ে পরাজিত হয়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নূর করিম জানান, মোট ৭’শ ১৫ জন ভোটার ,৬৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি আরো জানান সাধারণ সম্পাদক এর প্রাপ্ত ভোটের মধ্যে ৯ টি, সাংগঠনিক সম্পাদক এর ১৮ টি ভোট বাতিল বলে গণ্য করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net