ঢাকা   ০১:৩৮:৩৪ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

তিতাসে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহা সচিব আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন, হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম শামিম, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি, জাতীয় মহিলা পার্টির সভাপতি মোসা. শেফালি বেগম, হোমনা উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, মজিদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইমাম হোসেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ডা.আল আমিন শাওন, হোমনা পৌর জাতীয় ওলামা পার্টির সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সাইফি প্রমুখ।

ইফতারের পূর্ব প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত ও দেশ ও জাতীসহ মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত প্রদান করেন কড়িকান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি