1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত তৃতীয় পর্যায়ের ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন ৬৫টি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নবীনগরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত তৃতীয় পর্যায়ের ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন ৬৫টি পরিবার

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৯১ বার

জীবনটাই দুঃখ-কষ্টের মধ্যে গেছে, মানুষের জমিতে যাযাবরের মত ঘর করে থাকছি; বর্ষার সময় মেঘবৃষ্টিতে ভিজছি। এমন একটি ঘরে ঈদ করতে পারুম কোনো দিন স্বপ্নেও ভাবি নাই।‘ এই অনুভূতি নবীনগরের অসহায় বেদে বিলকিস বেগমের।

মুজিব শতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত তৃতীয় পর্যায়ের ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন ৬৫টি পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে নির্মিত ঘরগুলো ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন। জমিসহ আধাপাকা ঘর দেখে তারা খুবই খুশি ভূমিহীন-গৃহহীন পরিবারগুলো।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শামীম আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, ওসি (তদন্ত) নূরে আলম, নির্বাচন কর্মকর্তা আজগর আলী, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৬৫টি ঘর উপকারভোগীদের জমির কবুলত রেজিঃসহ ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net