1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বুড়ি নদীতে দিনভর তল্লাশি চালিয়েও ডুবুরিদল জিলানীর খোঁজ পায়নি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

নবীনগরে বুড়ি নদীতে দিনভর তল্লাশি চালিয়েও ডুবুরিদল জিলানীর খোঁজ পায়নি

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩২৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের মনু বাবু’র ঘাট থেকে জিলানী (৩২) নামে এক যুবক মহিষ নিয়ে সাঁতার কেটে বুড়ি নদী পার হওয়ার সময় নদীর স্রোতের কবলে পরে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। দিনভর তল্লাশি চালিয়েও ভুবরিদল জিলানীর খোঁজ পায়নি।

জানা যায়, সে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লুপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। নবীনগরে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

স্থানীয়রা জানায়, সকালে ৪টি মহিষ নিয়ে জিলানী ও হেলাল নামের দুই যুবক মনু বাবু’র ঘাট থেকে বুড়ি নদীতে সাঁতরে বগডহর বিলে যাচ্ছিলেন। হেলাল ২টি মহিষ নিয়ে নদী পাড় হতে পারলেও বাকি ২টি মহিষ নিয়ে নদী পার হবার সময় মাঝ পথে জিলানী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

এ ঘটনায় জিলানীর পরিবারের লোকজন নদীর তীরে বসে আহাজারী করছে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক ও পৌর মেয়র অ্যাডভোকেট শিব সংকর দাস ছুটে যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বলেন, নবীনগর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন সাথে আমাদের পুলিশ ফোর্স রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net