ঢাকা   ০৬:০৭:৩৭ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির আয়োজনে চৌদ্দগ্রাম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের হোসেনপুর আল-ইক্বরা নূরানী মাদরাসায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি আবু নেছার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুল হক খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি আবদুর রহমান, সদর দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি পিন্টু চন্দ্র সরকার, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহপরান, সদস্য হাবিবুর রহমান, ইরফান। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে দেশও জাতির অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হোসেনপুর আল ইক্বরা নূরানী মাদরাসা মুহতামিম মোঃ ফরিদ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি