1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালিয়াডাঙ্গীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৫৮ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর করা হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

হস্তান্তর অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: যোবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী উপজেলার ছাত্রনেতা ও ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্যদের এপিএস কামরুজ্জামান শামীম, বালিয়াডাঙ্গী উপজেলা বাস্তবায়ন প্রকল্প ও ত্রাণ কর্মকর্তা শহিদুর রহমান,পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বী রুবেল, ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী, অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে গৃহহীনদের জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী কর্মকর্তা যোবায়ের হোসেন ,এর আগে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও নতুন ঘর হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য যে, জেলায় ৩য় পর্যায়ে মোট ৫৩ মধ্যে ৪৮ টি জন ভূমিহীন প্রত্যেকজনে ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net