1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহালছড়িতে উচ্ছেদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন

মহালছড়িতে উচ্ছেদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৮৫ বার

খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা যায়, গত ২৪ এপ্রিল রোববার বিকাল ৩ টার দিকে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তার উপজেলা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জামাল হোসেন সুবাস নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাংচুর করেন। এর প্রতিবাদে ২৫ এপ্রিল সোমবার সকাল ১১ টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘন্টা ব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের সিয়াম, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, স্থানীয় মুরুব্বী জাফর আহমেদ, ভুক্তভোগী জামাল হোসেন সুবাস।

বক্তারা বলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদান করার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের হয়রানি করে আসছে। মহালছড়ি এলাকাবাসী এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। জামাল হোসেনের দোকান ভাংচুরের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরণের হয়রানী বন্ধ করা ও ইউএনও জোবাইদা আক্তারকে মহালছড়ি থেকে অপসারনের জোর দাবী জানান বক্তারা।
ভুক্তভোগী জামাল হোসেন সুবাস বলেন, ছোট একটি চায়ের দোকান দিয়ে কোনমতে আমার সংসার চলে। এ দোকানটি গত ২৪ এপ্রিল রোববার বিকাল ৩ টার দিকে বিনা নোটিশে হঠাৎ করে ভেঙে দিয়েছে। এখন আমি কিভাবে সংসার চালাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net