1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা! খুনি সন্দেহে সৎছেলে আটক! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের শীর্ষ ইসলামী ব্যাংক-এর প্রাঙ্গণ পেরিয়ে, দেশ সেরা ডাচ্‌-বাংলা ব্যাংকে আজ নতুন অধ্যায় রচনা করলেন জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট আমাদের প্রিয় নজরুল  বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরায় গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা! খুনি সন্দেহে সৎছেলে আটক!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৬৬ বার

মাগুরায় শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

খুনি সন্দেহে নিহতের সৎছেলে ফয়সাল (৩৮)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের কোনো এক সময় হাত ও গলাকেটে তাকে হত্যা করা হয় তাকে।

বিকাল ৪টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। ফাতেমা বেগম মাগুরা জজ আদালতের ভেন্ডার মুন্সি ওয়াহিদুজ্জামান অনুর দ্বিতীয় পক্ষের স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, নিহত ফাতেমা বেগম মুন্সী ওয়াহিদুজ্জামানের দ্বিতীয় পক্ষের স্ত্রী। পারিবারিক কলহের কারণে তার প্রথম স্ত্রী কয়েক বছর যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় গত বছরের নভেম্বর মাসে ফাতেমা বেগমকে বিয়ে করেন তিনি। কিন্তু এই বিবাহের পর থেকে প্রথম পক্ষের সন্তান ফয়সালের সঙ্গে ফাতেমার কলহ লেগে ছিল।

মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, পারিবারিক কলহ ছাড়াও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে।

এদিকে ২০ এপ্রিল রাত আড়াইটার দিকে ভায়না এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত ফাতেমার সৎ ছেলে ফয়সাল(৩৮)কে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net