ঢাকা   ১১:২৯:১১ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

মীরসরাইয়ে বেকার নারীদের আশার আলো দেখাচ্ছে নারী উদ্যোক্তা রিভা দেব

মীরসরাই প্রতিনিধি::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩২৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই পৌর এলাকার কোর্ট রোডে ভূঁইয়া ভবনের প্রতিষ্ঠিত ‘‘এম টেক বুটিক এন্ড টেইলারিং ট্রেনিং সেন্টার” এর স্বত্বাধিকারী রিভা দেব এলাকার অসহায় বেকার নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলার প্রচেষ্টায় ধাপে ধাপে সেলাই প্রশিক্ষণ দিয়ে আশার আলো দেখাচ্ছেন। এর ফলে মীরসরাইয়ে তৈরি হচ্ছে কর্মহীন নারীদের কর্মসংস্থান। জানা যায়, রিভা দেব তার প্রতিষ্ঠিত সেলাই ট্রেনিং সেন্টারে কর্মহীন নারীদের সেলাই, নকশীকাথাঁ ও হাতের কাজের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষন দিয়ে আসছেন। এ ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে বেশ কিছু মহিলা পোশাক তৈরি করে আসছেন।

মীরসরাই পৌরসভার দেবাশীষ দেবনাথের স্ত্রী নারী উদ্যোক্তা রিভা দেব নিজ উদ্যোগে নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে গড়ে তুলেছে “এম টেক বুটিক এন্ড টেইলারিং ট্রেনিং” নামক একটি প্রশিক্ষণ সেন্টার। প্রশিক্ষণ সেন্টারটি গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে পুরাতন নতুন শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

এম টেক বুটিক এন্ড টেইলারিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ নেওয়া ফারজানা আক্তার ও সুলতানা ইয়াসমিন রুবি বলেন, রিভা আপার ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তারা পড়ালেখার পাশাপাশে সেলাই করে প্রতিমাসে ৫ থেকে ৬ হাজার টাকা আয় করছে।

রিভা দেব বলেন, বেকার নারীদের আশার আলো দেখানোর জন্য অনার্স মাষ্টার্স শেষ করে চট্টগ্রাম ডিজাইন একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে আমার স্বামীর সহযোগীতায় এম টেক বুটিক এন্ড টেইলারিং ট্রেনিং সেন্টার নামে প্রশিক্ষণ সেন্টার খুলে বেকার ও অসহায় নারীরদের প্রশিক্ষণ দিয়ে আসছি। তার লক্ষ্য সেলাই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষিত নারী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে অনেক বড় একটি গার্মেন্টস ফ্যাক্টরী তৈয়ারি করে কর্মহীনদের কর্মসংস্থানের পাশাপাশি নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য কিছু একটি করার। বেকারত্ব দূরিকরণে গরীব অসহায় কর্মহীন নারীদের সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে রিভা আরো বলেন, আমরা নারী, নারীরাও পারে, আমরা পিছিয়ে থাকতে চাইনা। পুরুষের পাশাপাশি আমরাও আয় করে সংসারের হাল ধরতে চাই। প্রতিটা নারী আমার মত আত্মনির্ভরশীল হোক সেই লক্ষ্যেই আমার এ সেলাই প্রশিক্ষন দেওয়া। এ ক্ষেত্রে সরকারের কোন সহযোগিতা পেলে এলাকার বেকারত্ব দূরিকরণে এবং অদক্ষদের প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে আরো অনেক বড় অবদান রাখতে পারতাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি