1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সদয় সংগঠনে উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

মীরসরাইয়ে সদয় সংগঠনে উদ্যেগে ইফতার সামগ্রী বিতরণ।

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৭৩ বার

চট্টগ্রামের মীরসরাইয়ে সেবামূলক সংগঠন ‘সদয়’ সংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ৪০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ছোট কমলদহ এলাকা থেকে সংগঠনের গ্রামভিত্তিক প্রতিনিধিদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। পরে প্রতিনিধিরা ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৪০টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন। সংগঠনটির সদস্যরা জানান, মানবতার কল্যাণে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তাদের এ পথচলা। পবিত্র রমজানে অসহায় রোজাদারদের কষ্ট কিছুটা লাঘবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব বিতরণ করা হয় বলে আয়োজকরা জানায়।

এতে সংগঠনের সদস্যরা আরো বলেন, রোজার এই মাসে আমাদের ক্ষুদ্র এ প্রয়াস অন্যান্যদের সহায়তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে। মানুষের সেবায় নিয়মিত কাজ করছেন তারা। তাদের পথচলায় অনুপ্রেরণা যুগিয়েছে তরুণ উদ্যেক্তারা। ইফতার সামগ্রী ছাড়াও তারা অসহায় পরিবারগুলোকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনিসহ নিত্যপন্য পৌঁছে দেন। ইফতার সামগ্রী বিতরণ কালে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net