1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক বিএমএসএফের আলোচনা

রংপুর অফিসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৭১ বার

রংপুরের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) রংপুর জেলা কমিটি। সভায় নবগঠিত জেলা কমিটির সদস্যবৃন্দদেরকে পরিচিত করে দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন সরকার।

সোমবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বিএমএসএফ এর রংপুর কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক।

বিএমএসএফের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, জেলা আওয়ামীলীগের এ্যাড. আবু সাইয়েদ সুমন। অতিথিবৃন্দ রংপুরের উন্নয়ন ও সম্ভাবনার নিয়ে গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফা দাবী, মর্যাদা ও অধিকার আদায়ের উপর বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার, ঠাকুরগাঁও শাখার সভাপতি তানভীর হাসান তানু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফা বেগম শিউলী প্রমুখ।

আলোচনা শেষে রমজানের ফজিলতের উপর দোয়া কামনা করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net