1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

লালমনিরহাটে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৭৫ বার

লালমনিরহাট সদর থানা পুলিশ হেফাজতে রবিউল ইসলাম (২২) নামের একজন আটক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানা পুলিশ গামেন্টস কর্মী রবিউল ইসলামকে ধরে থানায় নিয়ে আসার পথে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক কুমারের মাল্লি এলাকা থেকে জুয়া খেলার সন্দেহে তাকে আটক করে থানায় নিয়ে আসছিলেন পুলিশ। মৃত্যু রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের দুলাল খাঁনের ছেলে। মৃত্যু রবিউলের স্ত্রী ও ১শিশু কন্যা সন্তান রয়েছে।

আরও জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া (কুমারের মাল্লি) এলাকায় গভীর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশ জুয়া খেলা অবস্থায় ধাওয়া করলে প্রল্লাদ চন্দ্র রায় নামে একজনকে আটক করে। বাকী সবাই পুলিশ দেখে দৌড় দেয়। অনেক দূর ধাওয়া করে রবিউল ইসলামকে আটক করে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসার পথে রবিউল অসুস্থ্য হয়ে পড়ে। এসআই হালিম প্রল্লাদ চন্দ্র রায় ও রবিউল ইসলামকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। প্রল্লাদ চন্দ্র সুস্থ্য থাকায় রবিউল ইসলামকে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তার পালস বেশি হলে অক্সিজেন লাগাতে গেলে তার মৃত্যু হয়। সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মৃত্যুর ঘটনায় জাতীয় মহাসড়ক অবরোধ করেছিল জনগণ। এ সময় এসআই’র বিচারের দাবী জানানো হয়।
এ মৃত্যুটি রহস্য জনক। আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের। এ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবী করেছে পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net