ঢাকা   ০২:০১:৫৭ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

হাটহাজারী পৌর আওয়ামীলীগ ও যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে এম এ সালাম

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন- ‘পবিত্র মাহে রমজান সংযমের মাস, এসময় আমাদের প্রত্যেক নেতাকর্মীর সংযমের প্রকৃত শিক্ষা নিতে হবে।’

হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি সোলায়মান সওদাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-
জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাফর আহমেদ, দিদারুল আলম বাবুল, শওকতুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, মুজিবুর রহমান মুজিব ও আকতার হোসেন সুমন চেয়ারম্যান।

আইয়ুব খান লিটন ও ডা. মোহাম্মদ হোসেনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্যে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির ইফতার মাহফিলের সুন্দর আয়োজনে সহযোগীতার জন্য জেলা, উপজেলা এবং পৌর শাখার সকল ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান।

এতে উপস্থিত ছিলেন- দীল মোহাম্মদ, সুলতানুল আলম, নাজমুল হুদা মনি, আজম উদ্দিন, সাহেদুল হক খোকন, মিজানুর রহমান, সাকেরিয়া চৌধুরী সাগর, গিয়াস মেহেদি, মোহাম্মদ আলী, আনোয়ার মেহেদী, শাহ আলম, মো. রবি, নাজিম, সালাউদ্দিন ও মোহাম্মদ ফরিদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি