1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিরিক্ত যাত্রী তোলায় দুর্ঘটনার শঙ্কা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত যাত্রী তোলায় দুর্ঘটনার শঙ্কা

রাঙ্গাবালীর লঞ্চে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়াভিড়

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪১৬ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ফলে রাঙ্গাবালী -ঢাকা নৌপথে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সংখ্যায় লঞ্চ বাড়ানো হলেও লঞ্চগুলো ইতিমধ্যে যাত্রীতে পরিপূর্ণ হয়েছে। যাত্রীদের চাপ বেশি থাকায় আজও বড়বাইশদিয়ার ফেলাবুনিয়া ও রাঙ্গাবালী কোড়ালিয়া লঞ্চঘাট থেকে লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

ঢাকার সঙ্গে দক্ষিণাচঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। বড়বাইশদিয়ার ফেলাবুনিয়া ও রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাট থেকে প্রতিদিন দুইটি করে মোট চারটি লঞ্চ যাতায়াত করে থাকে।
সরেজমিনে দেখা গেছে, লঞ্চের নিচতলা ডেক ও দোতলার ডেকে তিলধারণের ঠাঁই নেই। যাত্রীরা জায়গা না পেয়ে লঞ্চের ছাদে চাদর বিছিয়ে বসার স্থান করে নিয়েছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেবিন সংকট থাকায় বিভিন্ন সমস্যায় পরছেন ডেকের যাত্রীরা এবার ঈদযাত্রায় লঞ্চের স্টাফরা তোশক চাদর বিছিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে লঞ্চের ভাড়ার চেয়ে দ্বিগুন টাকা আদায় করছেন। যাত্রীদের অভিযোগ কউে কেউ লঞ্চে জায়গা পেতে দুপুর থেকেই লঞ্চের স্টাফদের বিছিয়ে রাখা চাদরের কারনে সাধারণ যাত্রীরা চাদও বিছাতে পারছেনা। যাত্রীরা আরো অনেকে অভিযোগ করছেন, লঞ্চগুলোর কেবিন, ডেক, বারান্দা ও ছাদ যাত্রীতে ভরে গেলেও লঞ্চগুলো ছাড়ছে না। প্রচুর গরমে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় দুর্ঘটনার শঙ্কা প্রাকশ করছেন তারা।

দীর্ঘসময় লঞ্চে অবস্থান করছেন গহীনখালি এলাকার যাত্রী মো. রাছেল তিনি বলেন, পুরো লঞ্চে যাত্রী বোঝাই হয়েছে। এরপরও লঞ্চ ছাড়ছে না। লঞ্চে উঠতে পারলেও জায়গা না পেয়ে তিনি দুর্ভোগে পড়েছেন।

পরিবহন পরিদর্শক (বিআইডব্লিউটিএ) মোহাম্মদ আশিক বলেন,ঈদে লম্বা ছুটি। ধাপে ধাপে যাত্রীরা কর্মস্থলে ফিরছেন। এ ছাড়া পর্যাপ্ত লঞ্চ আছে। কাজেই লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করতে পারবে না। এ জন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই ঘাট ত্যাগ করানোর ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net