1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও- জালালাবাদে ৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

ঈদগাঁও- জালালাবাদে ৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩২৪ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব ফরাজীপাড়া গ্রামে ৮টি বসতবাড়ী আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

রোববার ( ৮ মে) বেলা আড়াইটায় উপজেলার জালালাবাদ ফরাজীপাড়া সড়কের মনজুর মৌলভীর দোকান পয়েন্টের দক্ষিণে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। আগুনে পুড়ে গেছে মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকাসহ স্বর্নালংকার।

বিষয়টি নিশ্চিত করে মৃত কবির আহমদের ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ওয়ার্ড মেম্বার নুরুল আলম ও স্থানীয়রা জানিয়েছে।

আগুনে উল্লেখিত এলাকার মৃত আবদুল গনির পুত্র কবির আহমদ, মৃত আবু শামার পুত্র আবুবকর, শামশুল আলমের পুত্র সাইফুল ইসলাম, কবির আহমদের পুত্র নুরুল হুদা এবং মৃত আবদুছ ছোবহানের পুত্র আলী আহমদের বাড়ী আগুনে পুড়ে সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়েছে। তবে আংশিকভাবে ভস্মীভূত হয়েছে বিধবা জোছনা আক্তার এবং নজির আহমদের পুত্র শাহজাহানের বাড়ী।

স্থানীয়রা জানান, আগুন লাগার সাথে সাথে সজোরে প্রবাহমান উত্তরা বাতাসের কারনে মাত্র ১০ মিনিটের মধ্যেই বাড়ীগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এসময় স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

সংবাদ পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই রামু ও কক্সবাজার থেকে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে এসে পৌঁছে এবং আগুন নেভানোর কাজ শুরু করে।

রামু দমকল বাহিনীর স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, আমরা আগুন নির্বাপন করেছি। প্রাথমিকভাবে ৮টি বাড়ির ক্ষতি হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে।

ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৬০ লক্ষাধিক টাকার মত হবে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে।

জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজ তদারকি করছিলেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্থদের পুূণবার্সনে জরুরী পদক্ষেপ গ্রহন করা হবে। আগুন লাগার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net