1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে স্বাস্থ্য বিষয়ক অভিযান ১টি মেডিক্যাল হল সিলগালা ২ টিতে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

গুইমারাতে স্বাস্থ্য বিষয়ক অভিযান ১টি মেডিক্যাল হল সিলগালা ২ টিতে জরিমানা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৫৪ বার

স্বাস্হ্য বিভাগের নির্দেশনায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে অভিযান পরিচালিত হয়েছে।

৩০ মে সোমবার দুপুরে গুইমারা উপজেলা সদর, জালিয়াপড়া ও বড়পিলাক এলাকায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার সাফায়াত হোসেন ও গুইমারা উপজেলা স্যানেটারী পরিদর্শক আবদুল কাদের।

অভিযানে গুইমারা বাজারে জেনুইন ডেন্টাল ক্লিনিককে ২ হাজার টাকা ও জনসেবা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে পশ্চিম বড়পিলাকে অবস্হিত নিবন্ধন সংক্রান্ত যথাযথ কাগজ পত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় আবির মেডিকেল হল সিলগালা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন স্বাস্থ্য সুরক্ষায় সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরোদ্ধে অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net