1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নারীসহ সাজাপ্রাপ্ত ২ আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চৌদ্দগ্রামে নারীসহ সাজাপ্রাপ্ত ২ আসামী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫৮৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ২ সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল মতিন (৬২) ও মুন্সীরহাট ইউনিয়নের জুগিরহাট গ্রামের মৃত বেতু মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৪০)।

জানা গেছে, থানার এসআই মনির হোসেন, নাজমুল হক, উগ্যজাই মারমা ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মতিন ও আয়েশা আক্তারকে আটক করে। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, ‘সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ ২ সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে আটকৃকতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net