1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৬৭ বার

বুধবার (১১ মে) দুপুরে মোটর সাইকেল চুরির ৪৬ মামলার আসামী ও পৌর কাউন্সিলর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (১১ মে) ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে তাকে পীরগঞ্জ থানায় আনা হয়। এর আগে পুলিশ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে ১০ মে মঙ্গলবার শুনানি শেষে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলাউদ্দীন। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, গত ১৬ এপ্রিল পীরগঞ্জ পৌর শহরের বায়তুল আমান জামে মসজিদে তারাবী নামাজের সময় মোটর সাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক হয় আন্তঃজেলা মোটর সাইকেল চোর ও রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক। তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই শত শত মানুষ মসজিদ এলাকায় এসে সমবেত হয়।

জনতা তাকে মারপিট করে এবং এক পর্যায়ে মেরে ফেলতে উদ্দত হয়। খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। জনতা কোন কথা না শুনে রাজ্জাককে তাদের হাতে তুলে দিতে শ্লোগান দিতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে রাজ্জাককে জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় রাজ্জাকের বিরুদ্ধে চুরি মামলা করে পরদিন ১৭ এপ্রিল তাকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায় রাজ্জাকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৪৬টি মোটর সাইকেল চুরি মামলা রয়েছে। মোটর সাইকেল চুরির তথ্য জানতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পীরগঞ্জ থানা পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে আনা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net