1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের থেকেও রেল স্টেশন অনেক বেশি পরিষ্কার- বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের থেকেও রেল স্টেশন অনেক বেশি পরিষ্কার– বললেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩০৩ বার

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল অনেক বেশি নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ অভিযোগ করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের থেকে রোড রেল স্টেশন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে যে গন্ধ ও নোংরা পরিবেশ তা আমাকে হতাশ করেছে। অথচ রেল স্টেশন তার থেকে শতগুণে পরিষ্কার ও আধুনিক সেবা দিচ্ছে সাধারণ মানুষকে। গত ২ মে সোমবার বিকেলে পঞ্চগড় নিজ বাসভবন থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগী দেখা শেষে রোড রেল স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রেলমন্ত্রী আরও বলেন, “টিকিট যার, ভ্রমণ তার” এই স্লোগানকে সামনে নিয়ে আমরা টিকিট কালোবাজারি বন্ধে কাজ করে যাচ্ছি। অনলাইনে টিকিট বিক্রয় কার্যক্রম আরও সহজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়াও এনআইডি কার্ড ছাড়া টিকিট নিতে পারবে না সেই ব্যবস্থাও আমরা দ্রুত করতে যাচ্ছি। দোঁলনচাঁপা ও রামসাগর নামে দুটো ট্রেন ঈদের পরেই চালু করা হবে সুখবর দিয়ে মন্ত্রী সুজন বলেন, এই দুটি ট্রেন অনেক আগেই উদ্বোধন করা হয়েছে চালুর জন্য। তবে আমাদের বগি সংকট ছিল তাই এতদিন চালু করা সম্ভব হয় নাই। তবে ঈদের পরেই এই দুটি ট্রেন ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে চালু করা হবে বলে তিনি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সদর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net